সারাদেশে দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০২:১৭ পিএম

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও পটুয়াখালী জেলাসমূহ এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশসহ ঢাকা, রংপুর ও সিলেট বিভাগসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের একমাত্র সিলেটে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন বদলগাছীতে ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

অন্যদিকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: শেখ হাসিনার গাড়িবহরে হামলায় চারজনের যাবজ্জীবন 

আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে।


একাত্তর/আরবিএস  

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
টানা কয়েকদিনের দুর্বিসহ বৃষ্টির পর রাজধানীর ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলের সাতসকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে। সকাল থেকেই টানা রোদ পেয়ে একরকম গা ঝাড়া দিয়ে উঠেছেন দেশের মানুষ, ফেলছেন স্বস্তির...
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সোমবার (১৩ জুলাই) দিনভর রাজধানীতে এই বৃষ্টি চলতে পারে, তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর