ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০৮:৩০ পিএম

ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। ঈদের দিন এখানে সকাল সাড়ে ৮টায় একটিই জামাত অনুষ্ঠিত হবে। 

তবে বড় কোনো দুর্যোগ হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার প্রধান ঈদ জামাতের প্রস্তুতি ঘুরে দেখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের এ ময়দানের প্যান্ডেলে এবার একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি (নারী-পুরুষ) সালাত আদায় করতে পারবেন। মূল প্যান্ডেলের বাইরে চারপাশের রাস্তায়ও যাতে মুসল্লিরা জামাতে শরিক হতে পারেন, সে ব্যবস্থা রাখা হয়েছে। চারপাশের রাস্তাগুলোতে আরও অর্ধলক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। 

মুসল্লিদের সুবিধার্থে ওজু করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে জাতীয় ঈদগাহে। গরম থেকে মুসল্লিদের মুক্তি দিতে পর্যাপ্ত সংখ্যক বৈদ্যুতিক পাখারও ব্যবস্থা রাখা হয়েছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য স্থাপন করা হয়েছে নির্দিষ্ট কেন্দ্র। এখানে সব ঈদের নামাজে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, মেয়র, কূটনৈতিক ব্যক্তিত্ব, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ নগরবাসী অংশগ্রহণ করেন।

ঈদগাহ পরিদর্শন শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বসহ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে। ওযুখানাসহ নারীদের জন্য পৃথক প্রবেশপথ রাখা হয়েছে। পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও থাকবে। ঝড় বৃষ্টি হলে যাতে পানি জমতে না পারে বা মুসল্লিদের যাতে সমস্যা না হয় এ জন্য মূল প্যান্ডেলের পুরোটাতে ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

গ্যাস লাইটার বা দিয়াশলাই নিয়ে ঈদ জামাতে অংশ না নেওয়ার অনুরোধ জানিয়ে মেয়র তাপস বলেন, আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং তীব্র তাপদাহ চলছে। সবাইকে এ ব্যাপারে সচেতন-সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। দয়া করে কেউ দিয়াশলাই অথবা লাইটারজাতীয় কোনো বস্তু সঙ্গে আনবেন না।


একাত্তর/এসজে

পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর