নতুন রাষ্ট্রপতিকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন বার্তা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৫:৩৩ পিএম

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণের পরদিনই মোঃ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান।

এর মধ্যে জাপানের সম্রাট নারুহিতো, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুসতাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইটালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা, ইরানের রাষ্ট্রপতি সাঈদ ইব্রাহিম রাইছি ও সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

অভিনন্দনবার্তায় রাষ্ট্রপ্রধানেরা দেশের জনগণের কল্যাণে কৌশলগত অংশীদারত্বকে সামনে এগিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

এর আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তারাও ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা জানান।

উল্লেখ্য, সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে মো. সাহাবুদ্দিনকে শপথবাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা যোগ দিয়েছিলেন। 

এছাড়া শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

শপথগ্রহণের পর রাতে সপরিবারে বঙ্গভবনে ওঠেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রথম সকাল শুরু হলো গার্ড অব অনারের মধ্যে দিয়ে। এরপরই, মোটর শোভাযাত্রায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি। কার্যভার গ্রহণের পরদিনই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে ২২তম রাষ্ট্রপতি তার কার্যক্রম শুরু করেন।


একাত্তর/এআর

যুক্তরাজ্যে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট...
বাংলাদেশ পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি। সংশ্লিষ্ট প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে প্রকাশিত বক্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলা প্রশাসকদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর