ঈদের ৯ দিনে পদ্মা সেতুতে সাড়ে ২৬ কোটি টাকার টোল

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:৩৭ পিএম

ঈদ যাত্রায় গত ৯ দিনে সাড়ে ২৬ কোটি টাকার টোল আদায় হয়েছে। এ সময়ে যানবাহন পারাপার হয়েছে প্রায় আড়াই লাখের কাছাকাছি। 

ঈদ যাত্রা শুরু পর ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৯ দিনের এই হিসাব দিয়েছে সেতু কর্তৃপক্ষ। 

তাদের হিসাবে, ৯ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ২৬ কোটি ৫২ লাখ ৩১ হাজার ৩০০ টাকা। চলাচল করেছে ২ লাখ ৩৩ হাজার ৮ শত ৬১ টি যান। 

দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরের দিন থেকে উন্মুক্ত করে দেয়া হয় যানবাহন চলাচল। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের পদ্মা সেতু এবারই প্রথমবারের মতো ঈদ যাত্রার চাপ সামাল দিল। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার জানান, পদ্মা সেতু চালুর পর ৬৬০ কোটি টাকার টোল আদায় হয়েছে, এরমধ্যে গত ছয় দিনেই ৭৭ লাখ টাকা এসেছে মোটরসাইকেল থেকে।

বিশৃঙ্খলার কারণে পদ্মা সেতুতে যান চলাচল শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে ২০ এপ্রিল থেকে পুনরায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে। 

তবে পদ্মা সেতু ব্যবহারের সময় এবার যান চালকদের প্রতি কঠোর অবস্থান নেয়া হয়। ঈদের চাপ সামাল দিতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছে। 

ঈদের আগে ঢাকা থেকে বের হওয়ার চাপ থাকার পর এখন ঢাকা মুখী যানবাহনের পরিমাণ বেড়েছে। বাইক চলাচলের অনুমতি দেয়ায় পদ্মা সেতুতে এই চাপ আরো বেড়েছে। 

আরও পড়ুন: সুদানের বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু

তবে গতি সীমা নির্ধারিত থাকা এবং পুলিশের তৎপরতায় এবার সেতুতে কোন দুর্ঘটনা হয় নি বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। 

পাশাপাশি টোল প্লাজায় দক্ষ কর্মী থাকায় যানজটও হয়নি বলে জানায় সেতু কর্তৃপক্ষ।


একাত্তর/আরবি 

পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর