বাংলাদেশকে বড় প্রকল্প দিতে পারে বিশ্ব ব্যাংক

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১২:৪৯ পিএম

বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কাছে একটি মডেল দেশ। আর এ কারণেই বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্তিতে, সংস্থাটির পক্ষ থেকে একটি বড় ধরণের প্রকল্পের প্রস্তাব দেয়া হতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্র পৌঁছানোর পর, এই সফরের নানা দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

জাপানে দ্বিপাক্ষিক সফর শেষে শুক্রবার যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান থেকে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ওয়াশিংটন ডিসির ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে স্থানীয় সময় বিকেল ৩টা ৩৭ মিনিটে। 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্বব্যাংকের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর ছয়দিনের এই সফর।

জাপান সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সেখানে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে এবং ১১টি ক্ষেত্রে ব্যবসায়ীরা বিনিয়োগ প্রস্তাব নিয়ে এসেছেন। 

শনিবার বিকেলে আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন। বিশ্বব্যাংকে পহেলা মে সকাল ৯টায় সংস্থাটির প্রেসিডেন্ট এইচ ই ডেভিড ম্যালপাসের সাথে যৌথভাবে চিত্র প্রদর্শনীর উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হবে ‘রিফ্লেকশন অন ফিফটি ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক-বাংলাদেশ পার্টনারশিপ’ উদযাপনের কার্যক্রম। দিনব্যাপী বর্ণাঢ্য সব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় জায়গাতেই অভিযোগ হয় যে বিশ্ব ব্যাংক, ইউএনডিপি এদের টাকা ঠিকমতো ব্যবহার করা হয় না। বাংলাদেশে এর কার্যকারিতা অনেক বেশি হওয়ায় বিশ্ব ব্যাংক তা নিয়ে গর্বিত, আমরাও বিশ্ব ব্যাংককে নিয়ে গর্বিত। এবার মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আর বিশ্ব ব্যাংকও নিশ্চয়ই আমাদের সম্মান দিয়ে বড় একটি প্রকল্প প্রস্তাব পেশ করবে, যেহেতু আমরা তাদের মডেল কান্ট্রি।   

আরও পড়ুন: ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সিইও সুজেন পি ক্লার্কের সঙ্গে বৈঠক করবেন। একই দিন একটি উচ্চ পর্যায়ের গোল টেবিল বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে যুক্তরাষ্ট্র প্রবাসীদের একটি সংবর্ধনায় অংশ নেবেন তিনি। আগামী ৪ মে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। 


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর