ই-ভিসা চালু, সহজ হলো সৌদি আরব যাত্রা

আপডেট : ০১ মে ২০২৩, ০৪:৩৭ পিএম

সৌদি আরব যেতে বাংলাদেশে চালু হলো ই-ভিসা। এর আগে ওমরাহ ও পর্যটন ভিসায় এই নিয়ম চালু থাকলেও বাংলাদেশেই প্রথম কর্মী ভিসাতেও এই নিয়ম চালু করলো সৌদি আরব। দেশটির দূতাবাস জানায়, কোনো ধরনের কোটা ছাড়াই সৌদি আরব প্রতিদিন গড়ে আট হাজার ভিসা দিচ্ছে।

সোমবার (১ মে) দুপুর একটার দিকে ঢাকাস্থ সৌদি দূতাবাসে এই ই-ভিসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পর্যটন, ওমরাহ, হজ এবং কর্মী ভিসা- এই চার ক্যাটাগরির সব গুলোতেই স্টিকার ভিসা চালু করেছিল ঢাকাস্থ সৌদি দূতাবাস। পরে হজ, ওমরাহ এবং পর্যটনের জন্য ই-ভিসা চালু হলেও কর্মীদের জন্য সোমবারই চালু হলো এই সেবা। এর ফলে নির্দিষ্ট এজেন্সি লাইনে দাঁড়িয়ে নয় কম্পিউটারে তথ্য পূরণ করেই আবেদন করতে পারবেন ভিসা প্রার্থীরা। 

মধ্য প্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ কর্মী যায় কাজের জন্য। তবে এ ভিসা চালুর ফলে কর্মীরা আপাতত লাভবান হচ্ছেন না। বিশেষ করে দালালের হাত থেকে মুক্তি পেতে এ ভিসা কোনো কাজে আসবে না।

সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, কর্মীরা মূলত দালালের খপ্পরে পড়ে যখন তারা সৌদি যাবার ইচ্ছা পোষন করে। তখন তাদের বোঝানো হয় তারা অনেক টাকা বেতন পাবে এবং তাদের এমন কাজ দেয়া হবে যার যোগ্য তারা নয়। তাই তাদের উচিত শর্তগুলো জানা। আমরা ই ভিসাটি ইংরেজি এবং আরবিতে দেয়া থাকবে । যেন কর্মীরা বুঝতে পারে।

আরও পড়ুন: আজ সহজ শর্তে বড় ঋণ প্রস্তাব পেতে পারে বাংলাদেশ

বৈদেশিক কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহিদুল আলম মহাপরিচালক বলেন, কর্মীরা যেন সৌদি গিয়ে ভিসা নিয়ে প্রতারিত না হন সেদিকে দূতাবাসের খেয়াল রাখা উচিত। 

এসময় সৌদি রাষ্ট্রদূত যুদ্ধ শুরু হওয়া সুদান থেকে বাংলাদেশিদের উদ্ধারের ব্যাপারে তার দেশের আন্তরিকতার বিষয়টিও তুলে ধরেন।


একাত্তর/এসি

বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর