দক্ষিণ কোরিয়ার সাথে ৩০০ কোটি ডলারের ফ্রেমওয়ার্ক ঋণচুক্তি সই

আপডেট : ০৪ মে ২০২৩, ০৭:৫৩ পিএম

বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়া ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) থেকে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ ছাড় সংক্রান্ত একটি নতুন ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে। খবর: বাসস। 

দক্ষিণ কোরিয়ার ইনচিওনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরর্সের ৫৬তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এই চুক্তি সই করা হয়। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত কোরিয়ান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ বিষয়ক ফার্স্ট ভাইস মিনিস্টার কিসুন বাং এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

এ উপলক্ষে ঢাকা এমআরটি লাইন ৪ এর সহযোগিতার জন্য দুটি প্রকল্পে ইডিসিএফ ঋণচুক্তিতে সই করা হয়। সিএনজিচালিত বাস ক্রয় এবং রেলওয়ে সিগনালিং ব্যবস্থার আধুনিকায়নে এই অর্থ ব্যয় হবে। উভয় পক্ষের সংশ্লিষ্ট প্রতিনিধিরা চুক্তিতে সই করেন।  

চুক্তিটি দক্ষিণ কোরিয়ার সরকারের পক্ষ থেকে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ সরকারকে ৩০০ কোটি মার্কিন ডলার পর্যন্ত ছাড়ের ঋণ প্রদানের আইনি ভিত্তি হিসেবে কাজ করবে।

চুক্তি অনুসারে, ইডিসিএফ ঋণের পরিশোধের সময়কাল হবে ১৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছর। ঋণের বার্ষিক সুদের হার হবে শূন্য দশমিক ০১ থেকে শূন্য দশমিক ০৫ শতাংশ। কাঙ্ক্ষিত প্রকল্পগুলো ভবিষ্যতে দুই সরকারের মধ্যে ঘনিষ্ঠ আলোচনার মাধ্যমে চিহ্নিত করা হবে।

আরও পড়ুন: ওয়াশিংটনে বাংলাদেশ-মার্কিন অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত

নতুন ফ্রেমওয়ার্ক চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বে দক্ষিণ কোরিয়ার অফিসিয়াল ডেভেলপমেন্ট এইড (ওডিএ) এর দ্বিতীয় বৃহত্তম প্রাপক হয়ে উঠেছে।

কোরীয় সরকার এ পর্যন্ত ইডিসিএফ-এর মাধ্যমে ৩০টি উন্নয়ন প্রকল্পে মোট ১০৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা পেয়েছে।


একাত্তর/এসজে

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর