রোববার উপকূলে আঘাত হানতে পারে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়

আপডেট : ১০ মে ২০২৩, ০২:৪০ পিএম
অতি প্রবল ঘূর্ণিঝড় মাখোর সম্ভাব্য গতিপথ

গভীর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে রোববার রাতে বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। 

তিনি বলেন, রোববার সন্ধ্যা থেকে রাতের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমার সীমান্তের উপকূল অতিক্রম করতে পারে মোখা। 

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন আন্দামান সাগরে সোমবার লঘুচাপ সৃষ্টি হয়। এরপর থেকে ক্রমশই ঘনীভূত হয়ে মঙ্গলবার রাতে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। 

বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে মোখা অতি প্রবল আকার ধারণ করে উপকূলের দিকে ধাবিত হবে। 

আজিজুর রহমান বলেন, এখন গভীর নিম্নচাপ আকারে থাকলেও বুধবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিবে মোখা। 

image


‘আর স্থলভাগে আঘাত হানার সময় ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। 

এই গতিবেগ মোখাকে অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত করবে বলে জানান আজিজুর। 

তিনি বলেন, উপকূলে আঘাত হানার আগে শুক্রবার থেকেই দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে।

এদিকে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

উত্তর ও গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৭০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

image


নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ৫০ কিলোমিটার; যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। 

আরও পড়ুন: চলে গেলেন প্রখ্যাত অর্থনীতিবিদ নুরুল ইসলাম

ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার পর বৃহস্পতিবার উত্তর-উত্তরপশ্চিম দিক বরাবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগুবে। 

‘এর পরই মোখার পথ বদল হতে পারে। বাঁক নিয়ে তা উত্তর-উত্তরপূর্ব দিক বরাবর বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে এগোতে পারে।’


একাত্তর/আরবি

প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ বাংলাদেশের উপকূলে আসছে না। এরিমধ্যে এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগটি ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে শুরু করেছে বলে খবর দিচ্ছে ভারতের গণমাধ্যমগুলো।
বঙ্গোপসাগরে সৃষ্টি হবার পর ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘দানা’। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে সাড়ে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাগেরহাটের মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খেপুপাড়া উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’।
ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে চলছে প্রস্তুতি। সভা করে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ঝড় মোকাবিলায় কাজ করবে কোস্টগার্ড, নৌবাহিনী, রেডক্রিসেন্টসহ...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর