সুদান থেকে দেশে ফিরলেন আরো ৫২ বাংলাদেশি

আপডেট : ১১ মে ২০২৩, ১২:৫৯ পিএম

যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরো ৫২ বাংলাদেশি। 

বৃহস্পতিবার সকা‌ল সা‌ড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দে‌শে ফেরে‌ন তারা।

এর আগে বুধবার ১৭৬ বাংলা‌দে‌শি পোর্ট সুদান থে‌কে সুদানের বদর এয়ারলাইনসের বি‌শেষ ফ্লাই‌টে জেদ্দায় পৌঁছান, যাদের মধ্যে ৫২ জন দে‌শে ফি‌রে এলেন আজ। 

রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবা‌সের দেওয়া তথ‌্য অনুযায়ী, আজকের ম‌ধ্যে কাতার এয়ারলাইনসে আরো ১৩০ জন ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২৩৮ জনের দেশে ফেরার কথা র‌য়ে‌ছে।

উল্লেখ্য সুদানে ক্ষমতার দ্বন্দ্বে গত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। 

এমন প্রেক্ষাপটে সোমবার সুদান থেকে ১৩৬ জন বাংলাদেশি নাগরিককে জেদ্দা হয়ে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

উল্লেখ্য সুদান থেকে উদ্ধার হওয়া ১৩৬ জন বাংলাদেশি সোমবার দেশে ফেরেন। বাকিদেরও ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে সেদিন জানিয়েছিলেন  প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

মন্ত্রী তখন জানান, সুদানে থাকা আরো ৬ শো প্রবাসী নিবন্ধন করেছেন। তাদের সবাইকে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

উল্লেখ্য ফেরত আসাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দেয়া হয়েছে বলে জানিয়েছে, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস।


একাত্তর/এআর

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর