সব বোর্ডে সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১৪ মে ২০২৩, ০২:৫৭ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের সব শিক্ষা বোর্ডের সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

রোববার আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকারের সই করা এক অফিস আদেশে একথা জানানো হয়। 

আদেশে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষার সকল বোর্ডের প্রশ্ন অভিন্ন হওয়ায় উক্ত তারিখের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচী বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে আদেশে জানানো হয়। 

মঙ্গলবার থেকে পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও জানানো হয় সেখানে। 

আরও পড়ুন: মোখার প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

এর আগে, শুক্রবার চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। 

পরে ওই পাঁচটি বোর্ডসহ যশোর বোর্ডেরও রবি ও সোমবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি। 


একাত্তর/এসজে

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফল।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। এ লক্ষ্যে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোটার নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি ও সমমানের সনদ আবশ্যিকভাবে ডাটাবেজে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 
দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা সমাপনীর সবচেয়ে বড় আসর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামীকাল ২১ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর