বান্দরবানে কুকি চিনের হামলায় দুই সেনা নিহত

আপডেট : ১৭ মে ২০২৩, ০৬:১৬ পিএম

বান্দরবানের রুমায় সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অতর্কিত হামলায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সেনা কর্মকর্তা। 

রুমা উপজেলায় আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ও অতর্কিত গুলিবর্ষণ করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জারুলছড়ি পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে সুংসুংপাড়া ক্যাম্প থেকে মেজর মনোয়ারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে দ্রুত রওনা হয়। 

‘টহল দলটি জারুলছড়িপাড়ার পানির ছড়ার কাছাকাছি পৌঁছলে আনুমানিক একটা ৫৫ মিনিটে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) সন্ত্রাসীদের ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণের মধ্যে পড়ে যায়।’  

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতে দুইজন অফিসার ও দুইজন সৈনিক আহত হয়। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আহত সেনা সদস্যরা মারা যান। 

আহত দুই কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। 

সাম্প্রতিক সময়ে কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহীন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অরাজক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গকারী শহীদ সেনাসদস্যদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সেনাবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

দুই মাস আগে গত মার্চ মাসেও বান্দরবানে কেএনএর গুলিতে সেনা বাহিনীর এক সদস্য নিহত ও দুইজন আহত হন। 

কুকি চিন ন্যাশনাল আর্মি অর্থের বিনিময়ে দেশের নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

সশস্ত্র এই সন্ত্রাসী দলের সদস্যদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সিলেটে চার জঙ্গি পাকড়াওয়ের পর সম্প্রতি র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর দেশের বিভিন্ন স্থানে ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে নতুন এই জঙ্গি সংগঠনের ৬৮ জন এবং কেএনএর ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশি-বিদেশী অস্ত্র, গোলাবারুদ ও উগ্রবাদী বই। এছাড়াও উদ্ধার করা হয় সংগঠন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও কন্টেন্ট। 


একাত্তর/আরবি 

আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য হবে।
বান্দরবানের পাহাড়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা। সবচেয়ে বড় সামাজিক উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে ঘিরে বান্দরবানের বিহারগুলোতে চলছে সমবেত প্রার্থনা,...
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অভিযানে এখনই হচ্ছে না পার্বত্য তিন উপজেলার নির্বাচন সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে পার্বত্য চট্টগ্রামের তিন উপজেলা ভোট আপাতত অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর