পুরো নির্বাচন বাতিল করতে পারবে না কমিশন

আপডেট : ১৯ মে ২০২৩, ০৭:৫৯ এএম

নির্বাচন চলাকালীন সময়ে অনিয়ম হলে এক বা একাধিক কেন্দ্রের ভোট বাতিল বা স্থগিত করতে পারবে নির্বাচন কমিশন। তবে পুরো নির্বাচন বাতিল করতে পারবে না।

এমন বিধান রেখে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার বা গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনীর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। 

এছাড়া রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল এবং মনোনয়নপত্র বাতিল ও বৈধতা নিয়ে আপিলের বিষয়েও পরিবর্তন আনা হয়েছে। 

মাহবুব হোসেন বলেন, সংশোধিত আইনে রিটার্নিং অফিসারের যে কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। 

‘আগে শুধু মনোনয়নপত্র বাতিল হলে আপিল করা যেতো। এখন কারো মনোনয়নপত্র বৈধ হলেও তার বিরুদ্ধে অন্য কোনো প্রার্থী আপিল করতে পারবেন।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধিত আইনে নতুন একটি ধারা যোগ করা হয়েছে। এই ধারা অনুযায়ী, মিডিয়াকর্মীদের ওপর হামলা হলে শাস্তির আওতায় আনা হবে।

সংশোধনীতে আরও রয়েছে, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়পত্রের সাথে টিআইএন সার্টিফিকেট ও ট্যাক্স রির্টানের কপি জমা দিতে হবে। কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিলের আগের দিন পর্যন্ত ব্যাংকের পাওনা বা বকেয়া বিল পরিশোধ করতে পারবেন।


একাত্তর/আরবি 

আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন এক লাখ ৫৬ হাজার টাকা ও ২০ তম গ্রেডে সর্বনিম্ন ২০ হাজার টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর