বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী মেঘালয়

আপডেট : ১৮ মে ২০২৩, ০৭:১৯ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মেঘালয় রাজ্য সরকার তাদের জনগণের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে আগ্রহ দেখিয়েছে।

বুধবার মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান। এসময় মুখ্যমন্ত্রীর এ আগ্রহ প্রকাশ করেন। খবর: বাসস। 

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মুখ্যমন্ত্রী মেঘালয় রাজ্যে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন।

তিনি বাংলাদেশ থেকে সরাসরি পোশাক, প্লাস্টিক পণ্য, ইলেকট্রনিক পণ্য, প্রক্রিয়াজাত খাবার এবং হিমায়িত খাবার আমদানির সম্ভাবনা তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী বৈশ্বিক মূল্য শৃঙ্খলে পারস্পরিক অংশীদারিত্ব জোরদার এবং পণ্যের বৈচিত্র্যের ওপর জোর দেন। তিনি মেঘালয়ের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

মেঘালয়ের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে, বাংলাদেশের হাইকমিশনার মেঘালয় রাজ্যের সাথে সংযোগ বাড়ানো এবং জনগণের মধ্যে আদান-প্রদান বাড়ানোর উপর জোর দেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সড়ক, রেল ও নদীপথে যোগাযোগ বাড়াতে কাজ করছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারে বাংলাদেশের বর্তমান সরকারের আগ্রহের কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন, মেঘালয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।

আরও পড়ুন: পুরো নির্বাচন বাতিল করতে পারবে না কমিশন

তিনি যত তাড়াতাড়ি সম্ভব সীমান্ত এলাকায় বন্ধ স্থল শুল্ক স্টেশনগুলো পুনরায় চালু করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এর আগে, বাংলাদেশের হাইকমিশনার গুয়াহাটিতে আসামের ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড ফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন। এ সফরে হাইকমিশনার সীমান্তের বেশ কয়েকটি স্থল শুল্ক স্টেশন পরিদর্শন করবেন এবং মেঘালয়ের ডাউকি ও তামাবিলে ব্যবসায়ী সম্প্রদায় এবং বাণিজ্য প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। 


একাত্তর/এসজে

দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় ও প্রগাঢ় করার লক্ষ্য নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি বিশিষ্ট সাংস্কৃতিক দল। এই প্রতিনিধিদলে...
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক কূটনৈতিক টানাপোড়েনের বরফ গলাতে এবং পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের নতুন প্রক্রিয়ায় গতি আনতে আকস্মিক দিল্লি সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর