বিসিএস পরীক্ষার শৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থানে পিএসসি

আপডেট : ১৯ মে ২০২৩, ০৭:৫৮ এএম

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় শৃঙ্খলা নিয়ে এবার কঠোর অবস্থানে রয়েছে পিএসসি।

শুক্রবার দেশের আটটি বিভাগীয় শহরের ২৩৫টি কেন্দ্রে সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় শৃঙ্খলা প্রসঙ্গে পিএসসি বলছে, যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে পাশের কারও সঙ্গে দেখাদেখি করার চেষ্টা করেন, তাহলে পরীক্ষা বাতিল করা হবে। এমনকি ঘাড় ঘোরালেই খাতা কেড়ে নেওয়া যাবে- মর্মে নির্দেশনাও রয়েছে পরীক্ষকদের প্রতি।

এই বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জনকে। 

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে আবেদন করেছেন তিন লাখ ৪৬ হাজার প্রার্থী। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে আধা নম্বর করে কাটা যাবে।

বিসিএসের এই প্রিলিমিনারি পরীক্ষায় দৈবচয়নের ভিত্তিতে আসন বিন্যাস করেছে পিএসসি। হাজিরা তালিকায় প্রার্থীর নিবন্ধন নম্বর জোড়-বিজোড় সংখ্যায় ভাগ করে বসানো হয়েছে আসন। একইসঙ্গে বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

৪৫তম বিসিএসে দুই হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ ও কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে।


একাত্তর/জো

চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে চার হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে মোট এক হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে (প্রভিশনালি) নিয়োগের জন্য...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর