প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে বিবৃতি দিলেন ২৩ বিশিষ্ট নাগরিক

আপডেট : ২২ মে ২০২৩, ১১:১৫ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার’ হুমকি দেওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিশিষ্ট ২৩ নাগরিক। সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি স্বাক্ষরিত বিবৃতিতে সোমবার এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা বিস্ময় এবং ক্ষোভের সঙ্গে প্রত্যক্ষ করছি যে, গত ১৯ মে রাজশাহীতে জনসমাবেশে বিএনপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ তার বক্তৃতায় শেখ হাসিনাকে কবরে পাঠানোর আহ্বান জানান। তিনি এ বক্তব্যের মধ্য দিয়ে প্রকারান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আমরা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী হিসেবে আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেফতার ও রিমান্ড চাইছি। এই পরিকল্পনার সঙ্গে কারা কারা জড়িত আছেন, তা খুঁজে বের করার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাই। 

বিবৃতিতে সাম্প্রতিক সময়ে বর্তমান সরকার এবং দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন আবেদ খান, সুজেয় শ্যাম, আশরাফুল আলম, নাসির উদ্দীন ইউসুফ, গোলাম কুদ্দুছ, কবি ড. মুহাম্মদ সামাদ, অধ্যাপক ড. কামরুল আহসান খান, কেরামত মাওলা, অধ্যাপক জিয়াউল হাসান কিসলু, ঝুনা চৌধুরী, কাওসার চৌধুরী, মিলন কান্তি দে, কামাল পাশা চৌধুরী, মো. আহ্কাম উল্লাহ্, নাদের চৌধুরী, মিজানুর রহমান, ফেরদৌস আহমেদ, রোকেয়া প্রাচী, ড. নিগার চৌধুরী, সুজিত মোস্তফা, মাহমুদ সেলিম, মুনমুন আহমেদ এবং সঙ্গীতা ইমাম।

একাত্তর/এআর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর