মার্কিন নতুন ভিসা নীতিতে অর্থ পাচার কমবে: মোমেন

আপডেট : ২৭ মে ২০২৩, ০৫:৪৯ পিএম

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র সরকার যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে তাতে দেশ থেকে অর্থ পাচার কমবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শনিবার তিনি বলেন, ‘মার্কিন ভিসা নীতির ফলে অর্থ পাচার কমবে বলে আশা করি। ওইসব দেশে যারা যায় তাদের উদ্বিগ্ন হওয়ার ব্যাপার আছে।’ 

আব্দুল মোমেন বলেন, ‘আমরা চাইবো এই ভিসা নীতির আওতায় জ্বালাও পোড়াও বন্ধ হোক। আমরা এটা আর চাই না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।’ 

নতুন ভিসা নীতিতে সাধারণ ভোটারদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই-এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন ভিসা নীতির ফলে শুধু সরকারি কর্মচারী, ব্যবসায়ী, আমলা- যারা যুক্তরাষ্ট্রের ভিসা নেয়, তারা উদ্বিগ্ন হবে। সাধারণ ভোটার, এজেন্ট যারা, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

নির্বাচনকে উৎসাহিত করতে বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন দেশটির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন।

এসময় চার দেশের রাষ্ট্রদূতের অতিরিক্ত নিরাপত্তা তুলে নেয়া বিষয়ে কথা বলেন তিনি। আব্দুল মোমেন প্রশ্ন করেন, ‘দেশে রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে কোন দিন কোন সমস্যা হয়েছে? পারিবারিক সমস্যার কারণে বদিউল আলমের বাসায় সমস্যা হয়েছিল। দেশের নিরাপত্তা সমস্যা নেই। রাষ্ট্রদূতরা কেউ তো কোন অপরাধ করেনি যে ক্রাইসিস হবে।’ 


একাত্তর/আরবি 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত পাঁচ হাজার নয়, এ পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশি এ সমস্যার মুখে পড়েছেন।
২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাংলাদেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ প্রয়োজন বিধায় জাতীয় স্বার্থ রক্ষা করে যে কোনো বিনিয়োগকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর