চীনের ভাইস মিনিস্টার বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৯ মে ২০২৩, ০৭:৫৫ পিএম

রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমারা প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ওয়েইডংয়ের সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে সোমবার তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কানাডা, যুক্তরাষ্ট্র মুখে বড় বড় কথা বলে, হাজারো রোহিঙ্গা তারা নিয়ে যেতে চায়। অথচ এখন তারা এসবের ধারে কাছে নেই। কানাডা মাত্র ৯ জন নিয়েছে, আর যুক্তরাষ্ট্র নিয়েছে ২৬ জনকে।’

এশিয়ার বড় রাষ্ট্র হিসেবে এ বিষয়ে চীনকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টিতে চীন কাজ করছে। এ বিষয়ে তারা জোরালো ভূমিকা রাখলে সংকট সমাধান হতে পারে। 

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীন আরও অংশ নিতে চায় জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘চীনের ভাইস মিনিস্টার ১০ বছর পর বাংলাদেশে এসে উন্নয়নের প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন উন্নয়নে বাংলাদেশের অংশীদার হতে পেরে চীনও আনন্দিত। দেশটি আমাদের আরও প্রকল্পে অংশীদার হতে চায়।’

এ সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের প্রথম ব্যাচের ৩০০ জন কবে যাবে জানা নেই।’


একাত্তর/এআর

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর