এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট : ০১ জুন ২০২৩, ১১:১৩ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

আগামী শনিবার টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত এরদোয়ানের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বন্ধুপ্রতিম দেশটির পুনর্নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বন্ধুত্বের স্মারক হিসেবে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয়। এ কারণেই স্বয়ং প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বর্ণাঢ্য শপথ অনুষ্ঠানে।

গত ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই মো. সাহাবুদ্দিনের প্রথম বিদেশ সফর।

আরও পড়ুন: সরকারি খরচে আকাশপথে প্রথম শ্রেণির সুবিধা স্থগিত

গত ২৮ মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। 

২০০৩ সালে তিনি প্রথমবার তুরস্কের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এক দশকের বেশি সময় পর ২০১৪ সালের ১০ আগস্ট তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। সেই থেকে তিনি দেশটির সর্বোচ্চ পদে আছেন।


একাত্তর/এসজে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষি এখন আর লাভজনক কোনো খাত নয়। কৃষিকাজ করে পর্যাপ্ত আয় না হওয়ায় শ্রমিকরা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তির তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়-ক্ষতি কমাতে আগাম প্রস্ততি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর