কয়লার ব্যবস্থা করছি, বিদ্যুতে সাশ্রয়ী হোন: প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৯:৫১ এএম

দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কয়লা কেনার ব্যবস্থা করছি। বিশ্বের এই অস্বাভাবিক পরিস্থিতি কতোদিন থাকবে তা বলা যাচ্ছে না। 

খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বয়ং সম্পূর্ণ হবার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য উৎপাদন ঠিক রাখতে এবং জনগণের কষ্ট কমাতে যা যা করার সরকার তা করছে।

রোববার জাতীয় সংসদ অধিবেশনে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি একথা বলেন।

পরে চট্টগ্রামের মরহুম সংসদ সদস্য আফসারুল আমিনের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয় জাতীয় সংসদে। শোক প্রস্তাব সমর্থন করে প্রধানমন্ত্রী বলেন, এবারের সংসদে এতো বেশি আপনজন হারিয়েছি, যা কখনও হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, স্যাংশন-পাল্টা স্যাংশন কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, জ্বালানী সঙ্কট রয়েছে। 

প্রতিটা খাদ্যপণ্য থেকে সব পণ্যের দাম বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, অস্বাভাবিক পরিস্থিতি সারাবিশ্বেই বিরাজ করছে। 

বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল করতে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সব জিনিস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে কারণ এই অস্বাভাবিক পরিস্থিতি আরো খারাপ হবে কি না তা কারো জানা নেই।

প্রয়াত আফসারুল আমিনকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ছিলেন নিবেদিত প্রাণ কর্মী ও মৃদুভাষী মানুষ। বাস্তবে আজকে প্রাথমিক শিক্ষায় যে সাফল্য আমরা দেখছি সেটি তার অবদান।

তিনি বলেন, আমরা একে একে মুক্তিযোদ্ধাদের হারাচ্ছি। ৭৫ এর পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। এখন আমরা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার যথাযথ সম্মান পেয়েছেন। আফসারুল আমিন দেশ গড়া কাজেও সৎ ও নিষ্ঠাবান ছিলেন।

শেখ হাসিনা বলেন, ১৯৯১ সালে দুর্যোগের সময় বিরোধী দলের নেতা থাকা অবস্থায় সংসদে সেকথা তুলেছিলাম। খালেদা জিয়া তখন বললেন, যে পরিমাণ মানুষ মারা যাওয়ার কথা ছিলো ততো মরেনি। তখন বলেছিলাম, উনি তো জানতেনই না কতো মানুষ মারা গেছেন, সেই সময় ছুটে গিয়েছিলেন আওয়ামী লীগের কর্মীরা।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালের দুর্যোগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবার আগে সাধারণ মানুষের সেবায় এগিয়ে গেছেন।

আরও পড়ুন: সোমবার থেকে বাজারে আসছে বিদেশি পেঁয়াজ

যখনই দুর্যোগ-দুর্বিপাক হয় তখনই আওয়ামী লীগের কর্মীরা ছুটে যান। আফসারুল আমিনও তেমন একজন ছিলেন। এ ক্ষতি পূরণ হবার নয়।

স্বাধীনতার সুফল এখন ঘরে ঘরে পৌঁছাচ্ছে। যদিও যুদ্ধ, জ্বালানীর অভাবসহ অস্বাভাবিক পরিস্থিতি আগে কখনও ছিলো না। সমগ্র বিশ্বেই মুদ্রাস্ফীতি, খাদ্যের অভাব সবাইকেই কষ্ট দিচ্ছে- যোগ করেন প্রধানমন্ত্রী।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর