বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৩, ০৬:৫৫ পিএম

তীব্র তাপদাহে লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যে বিদ্যুৎ নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুই একদিনের মধ্যেই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে। আর দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, ‘লোডশেডিংয়ের কারণে মানুষ কষ্ট পাচ্ছেন। তাদের কষ্ট উপলব্ধি করতে পারছি আমরা। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। দু’একদিনের মধ্যেই ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে।’ 

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেয়া বিদ্যুতে, ইন্টারনেটে, এসি রুমে বসে আমাদেরই সমালোচনা করা হয়৷ আমরা জানি, কখন কোন সিদ্ধান্ত নিতে হয়৷ কখন কোন কথা বলতে হয়৷ ১০ থেকে ১৫ দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে৷’ 

দেশে তীব্র দাবদাহের মধ্যে জ্বালানির অভাবে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় পায়রার ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার তাপ বিদ্যুৎকেন্দ্রটি। প্রথম ইউনিটের পর সোমবার থেকে দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়।

আরও পড়ুন: দাওয়াত দিয়ে সংলাপে ডাকা হবে না: আমু

দেশের সবচেয়ে বড় চালু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় জোগান মেটাতে বড় ধরণের ঘাটতির মুখে পড়তে হয়ে সরকারকে। লোড ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল চেয়ার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, হঠাৎ লোডশেডিং বেড়ে যাওয়া আকস্মিক ঘটনা। দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। 


একাত্তর/আরবি 

চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসমূহের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর