অনিশ্চয়তায় ৪০ লাখ শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষা

আপডেট : ২৩ জুন ২০২১, ০৩:১১ পিএম

অনিশ্চয়তায় ঝুলে আছে প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষা। আন্তবোর্ড সমন্বয়ক জানিয়েছেন,  এসএসসির প্রশ্ন প্রণয়ন আর ফর্ম পূরনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। জুনের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এইচএসসির ফর্ম পূরণ। করেনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক।  

করোনা শুরু হবার আগে প্রতিবছর ফেব্রুয়ারী আর এপ্রিলে হয়ে আসছিলো এসএসসি ও এইচএসসি পরীক্ষা। কিন্তু গেলো ১৫ মাসে সব শিক্ষার্থীর শিক্ষাবর্ষ আর শিক্ষা জীবন যখন এলোমেলো তখন অনিশ্চয়তায় এসএসসি আর এইচএসসির শিক্ষার্থীরাও।

২০২০ সালের এইচএসসি পরীক্ষা না হওয়ায় অটোপাশের যে তকমা শিক্ষার্থীদের গায়ে সেই অভিজ্ঞতায় এবার পরীক্ষা নেওয়ার পক্ষেই ছিলো বোর্ডগুলো। সেই হিসেবে আছে প্রস্তুতিও। যদিও এসএসসির ৬০ আর এইচএসসির ৮৪ কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করেই হবে পরীক্ষা। 

কারিগরি কমিটির মতে, এখনও করোনা সংক্রমণের যে হার, তাতে করে জুলাই মাসেও সংক্রমণ ৫ শতাংশে নেমে আসবে তেমন কোন লক্ষণ দেখা যাচ্ছেনা।

প্রস্তুতি শুরু হয়েছে প্রায় ১৮ লাখ এইচএসসি পরীক্ষার্থীর জন্যেও। প্রশ্ন প্রণয়নের কাজ চলছে। আর চলতি মাস থেকে শুরু হবে রেজিস্ট্রেশন ফর্ম পূরনের কাজ। তবে অষ্টম শ্রেনীর জুনিয়র স্কুল সার্টিফিকেটের বিষয়ে কোন পরিকল্পনা এখনও নেই। নেই কোন প্রস্তুতিও। তবে পরীক্ষা না হলে বিকল্প মূল্যায়নের কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী। কিভাবে বা কোন পদ্ধতিতে হবে সেই বিকল্প মূল্যায়ন সে বিষয়েও কোন নির্দেশনা এখন পর্যন্ত আসেনি। 

একাত্তর/ এনএ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর