১৩ বছরে বিদ্যুৎখাতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ১৩ জুন ২০২৩, ১০:০৪ পিএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০০৯ সাল থেকে গত ১৩ বছরে বিদ্যুৎখাতে ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ এসেছে।

জাতীয় সংসদে মঙ্গলবার ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎই একমাত্র খাত যেখানে ২০০৯-২০২২ সালের মধ্যে সর্বাধিক বিদেশী বিনিয়োগ এসেছে।’ খবর বাসসের।

চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছেন, যেখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ শতাংশ।

তিনি বলেন, খনিজ ও জ্বালানি খাতে সঞ্চিত বিদেশী বিনিয়োগ ১৫ হাজার ৩৭৩ কোটি টাকা। আমরা আশা করছি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদখাতে সঞ্চিত বিদেশী বিনিয়োগ প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার হবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২০২৪ সালে ৪৬টি গ্যাস কূপ খননের প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং আশা করা হচ্ছে এই প্রকল্পের আওতায় প্রতিদিন ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে নসরুল হামিদ বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য কোনো বিশেষ ব্যবস্থার ওপর নির্ভর না করে সরকার ‘মিশ্র জ্বালানি’ ব্যবস্থায় যাবে যেখানে কয়লা, তেল, নবায়নযোগ্য জ্বালানি এবং প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি বিবেচনা করা হবে।

বৈশ্বিক কার্বন নির্গমনের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ কার্বন নিঃসরণে দায়ী দেশ না হলেও বিদ্যুৎ উৎপাদনে সৌর বিদ্যুতের মতো ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহের বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যে ৭০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আনার জন্য নেপালের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছি, এমনকি বিদ্যুৎ আমদানির জন্য নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি পাওয়ার গ্রিড লাইন স্থাপন করা হবে এবং দীর্ঘমেয়াদে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য ভুটান থেকে জলবিদ্যুৎ আনা হবে।

আরও পড়ুন: ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

বাজেট আলোচনায় আরও অংশগ্রহণ করেন সরকারি দলের সদস্য আব্দুস সালাম মুর্শেদী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, দীপঙ্কর তালুকদার, ওমর ফারুক চৌধুরী, আবদুস শহীদ, এনামুল হক, নুরুন্নবী চৌধুরী, আনোয়ারুল আবেদীন খান, জাফর আলম, সাহীদুজ্জামান খোকন, এইচ. এম. ইব্রাহিম ও জাতীয় পার্টির সদস্য গোলাম কিবরিয়া টিপু।


একাত্তর/আরএ

দেশে বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সঙ্কটে জনগণের চরম ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
দেশে এপ্রিল ও মে মাসের জন্য পূর্ণ জ্বালানি মজুত রয়েছে। পাশাপাশি জুন মাসের চাহিদা মেটাতে জ্বালানি মজুত নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম...
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সঙ্কট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে প্রস্তাব প্রণয়নের লক্ষে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর