৪০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে এআইআইবি

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৮:০৩ পিএম

কোভিড অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় বাংলাদেশকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি)।

বুধবার এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এআইআইবির মধ্যে একটি বাজেট সার্পোট ঋণচুক্তি সই হয়েছে। খবর: বাসস।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক (ইআরডি) বিভাগের সচিব শরীফা খান এবং এআইআইবির ভাইস প্রেসিডেন্ট (বিনিয়োগ পরিচালনা) অরজিৎ আর প্যাটেল সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন। এই অর্থ ‘সাসটেইনএবল ইকোনমিক রিকোভারি প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম)’ কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে।   

ইআরডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোভিড অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি নানাবিধ বিরূপ পরিস্থিতির সম্মুখীন। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমদানি ব্যয় বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি, মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ইত্যাদি উল্লেখ্য। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এরূপ অর্থনৈতিক সংকট মোকাবিলায় এআইআইবিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী বাজেট সহায়তা প্রদানে সম্মত হয়েছে। এ অর্থ কোভিড অতিমারি ও বিশ্বব্যাপী চলমান আর্থিক অস্থিতিশীলতার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যবহার হবে।

এআইআইবি হতে গৃহীত এ ঋণের সমুদয় অর্থ একবারেই ছাড় হবে। এই ঋণ ৩ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৬ বছরে পরিশোধযোগ্য। ঋণের সুদের হার হবে মোট ১.১৪ শতাংশ। এছাড়াও এ ঋণের ফ্রন্ট এন্ড ফি হিসাবে এককালীন ০.২৫ শতাংশ এবং অব্যয়িত অর্থের উপর ০.২৫ শতাংশ হারে কমিটমেন্ট ফি পরিশোধ করতে হবে। 

বাংলাদেশে ২০১৬ সাল হতে এআইআইবি কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত তারা বাংলাদেশে বিনিয়োগ প্রকল্পে ৩,০৩৭.৭৯ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে। 

আরও পড়ুন: মাশরুম চাষ ছড়িয়ে দিলে দেশে দারিদ্র্য থাকবে না: কৃষিমন্ত্রী

এছাড়া কোভিড পরিস্থিতি মোকাবিলা, সরকার গৃহীত প্রণোদনা কর্মসূচি ও কোভিড পরবর্তী অর্থনীতির পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রাখতে গত ৩ বছরে এআইআইবি এক হাজার ৫০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট ঋণ প্রদান করেছে। 


একাত্তর/জো

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর