বাইরের শক্তির পরামর্শে ভোট হবে না: কাদের

আপডেট : ২০ জুন ২০২৩, ০৭:৩৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মার্কিন ভিসা নীতি এবং নির্বাচন প্রসঙ্গে বলেছেন, নির্বাচন হবে দেশের সংবিধান অনুযায়ী, কারো ছবক মেনে নয়।

মঙ্গলবার রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন স্বামীবাগ আশ্রমে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, আমরা কারও ভিসানীতি, নিষেধাজ্ঞা বিবেচনায় নিয়ে নির্বাচনে যাচ্ছি না। আমাদের নজর সংবিধানের দিকে।

ভারতকে সময়ের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এর সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজ বিশ্বে যুদ্ধ, মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকট প্রকট। এখানে বাংলাদেশ বিষয়ে কোনো কথা হবে কিনা, এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়নি। 

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বোঝানোর জন্য আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোনো প্রস্তাব পাঠাইনি। আজ বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভিসানীতি প্রয়োগ করতে যাচ্ছে। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর কিছু করণীয় আছে কিনা, সেটা তার নিজস্ব ব্যাপার। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কিছু কিছু দেশ আছে, যাদের নিজেদের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। প্রশ্ন হচ্ছে, তারা কি গণতন্ত্র শেখাবে? 

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে কোনো কোনো মহল আছে, যারা আওয়ামী লীগ পরাজিত হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করে। এটা হচ্ছে বিএনপিসহ কিছু দলের মনোবাসনা। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, দুঃসময়ে, দুঃখ-কষ্টে ও দুর্যোগে আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। 

তিনি বলেন, নিজেদের কখনও সংখ্যালঘু মনে করা আপনাদের উচিত না। অন্যান্য ধর্মের মতো আপনারাও দেশের প্রথম শ্রেণির নাগরিক। 

আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পুরির জগন্নাথদেবের রথযাত্রা অনুসরণে বাংলায় রথযাত্রার প্রচলন করেন চৈতন্য মহাপ্রভু। লাখো সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহণে এ রথযাত্রা এখন পরিণত হয়েছে পূণ্য উৎসবে। সেই উৎসবে যোগ দিয়ে অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন। 

উৎসবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, বাংলাদেশে ভারতের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক মৃন্ময় চক্রবর্তী, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি মনিন্দ্র কুমার নাথ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। পরে এক বর্ণাঢ্য রথযাত্রা বের হয়।


একাত্তর/এআর



মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর