হ্যাকিং নয়, টেকনিক্যাল দুর্বলতায় তথ্য ফাঁস: পলক

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম

সিস্টেমে ত্রুটি এবং ওয়েবসাইটের হাইপার টেস্ট ট্রান্সফার প্রোটোকলের নিরাপত্তা প্যাচ ব্যবহার না করায় নাগরিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত অবস্থায় ছিলো বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। ওয়েবসাইটির নাম প্রকাশ না করে অভিযুক্ত সরকারি ওয়েবসাইটটি আইসিটি বিভাগের বিজিডি ই গর্ভ সার্টের তালিকাভূক্ত ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্টক্চারের ২৭ নম্বর তালিকায় ছিলো বলেও জানিয়েছেন জুনায়েদ আহমেদ পলক।  

রোববার আইসিটি টাওয়ারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি।  

প্রসঙ্গত, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ১৫ ধারার বিধান অনুযায়ী ওই তালিকায় ছিলো জন্ম-মৃত্যু নিবন্ধনের ওয়েব সাইট।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এটা কোনো হ্যাকের ঘটনা নয়। সাইবার সিকিউরিটি থ্রেটও নয়। এটা ছিলো টেকনিক্যাল ভালনারেবল উইকনেস।’    

অপর প্রশ্নের জবাবে দায়িত্বের গাফলতিতে এমনটা হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বলেছেন, ‘যারা দায়িত্বে অবহেলা করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থা তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবে।’ প্রতিমন্ত্রী আরো বলেন, অর্থের পাশাপাশি তথ্যের নিরাপত্তা এখন সবচেয়ে বেশি জরুরী হয়ে পড়েছে। আমরা বারবার এটা বলার পর আমরা তথ্য সুরক্ষায় ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, শ্রেণিবদ্ধ, এক্সক্লুসিভ হিসেবে শ্রেণিবিন্যাস করেছি। বারবার তাদের জেনারেল গাইড লাইন মেনে চলতে বলেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সটার্নাল অডিট, মিনিমাম পেনিট্রেশন ও ভালনারেবল টেস্ট করার কথা বলেছি। কিন্তু না মানা হয়নি। ন্যুনতম ব্যবস্থাও নেয়নি। তাই এই দায় এড়ানো সম্ভব নয়। এতে দেশের বড় ক্ষতি হচ্ছে।’

সমাধানের জন্য সোমবার ২৯ সিআইআই নিয়ে সার্ট এর কার্যালয়ে জরুরী বৈঠক আহ্বান করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।


একাত্তর/এআর

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ১১ বছরের নিরলস পরিশ্রমে দেশ ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। সরকারের লক্ষ্য এখন একটি ডিজিটাল ইকোনমি গড়ে তোলা। রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর