সারাদিন দফায় দফায় বৈঠকে ইইউ প্রতিনিধিদল

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৯:০৫ পিএম

ঢাকায় এসেই একের পর এক বৈঠক করে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। এসব বৈঠকের মাধ্যমে তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার ও নির্বাচনকালীন পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। 

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পুলিশ সদরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দফায় দফায় বৈঠক করেন তারা। 

দেশের আগামী জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসা ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দলটি সকালে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে তারা অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। 

এরপরই তারা চলে যান জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে। সেখানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ কমিশনের অন্যান্য সদস্যদের সাথে প্রায় ঘণ্টা খানেক বৈঠক করেন। 

বৈঠক শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচনকালীন বাস্তবতাকে সামনে রেখে সার্বিক অবস্থা কেমন তা জানতে চেয়েছেন। কমিশন তাদের জানিয়েছে, সবশেষ কয়েকটি নির্বাচন দেখে তাদের মনে হয়েছে পরিস্থিতি আগের তুলনায় ভালো। 

জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, এখনকার পরিস্থিতি অবশ্যই আগের তুলনায় ভালো হয়েছে। ওরা জিজ্ঞেস করছে যে, আপনারা কি কোন অগ্রগতি দেখতে পাচ্ছেন কিনা? আমি বলেছি, আমার মনে হয়, এই নির্বাচন পর্যন্ত ইমপ্রুভমেন্ট আছে।    

সেখান থেকে বেরিয়ে ইইউ প্রতিনিধিদল যান সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে। বৈঠক করেন সচিব মো. আমিনুল ইসলামের সাথে। পরে সচিব জানান, প্রতিনিধি দলটি পার্বত্য চট্টগ্রামে যেতে চান। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম বলেন, উনারা বলছিলেন, ২০০৮ এও ওনারা এসেছিলেন। তখনো খুব ভালো সহযোগিতা পেয়েছেন। এখন ওরকম পাবে কিনা? আমরা বলেছি হ্যাঁ, ২০০৮-এর চেয়ে আরও ভাল এনজয় করবে।  

সেখান থেকে দলটি পুলিশ সদর দপ্তরে গিয়ে অ্যাডিশনাল আইজি অ্যাডমিনের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। 

বিকেলে আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে গুলশানের ই ইউ কার্যালয়ে বৈঠক করেন। 

আরও পড়ুন: ভোট নিয়ে কোন উদ্বেগের কথা বলেনি ইইউ: কাদের

আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আকতার বলেন, আজকে এখানে একটা শুধু মাত্র সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। পরিচিতি হওয়ার মতো ব্যাপারটা। এখানে ঐ ধরনের কোনো রাজনীতি নিয়ে খুব একটা আলাপ আলোচনা হয় নি। 

তবে সব জায়গাতেই গণমাধ্যমের সাথে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন ইইউ প্রতিনিধিরা। 


একাত্তর/আরবি 

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর