খালসমূহ সচল রাখতে মাটি বা বালু বিক্রির সুপারিশ

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৫:৪১ পিএম

খাল সচল রাখতে প্রতি বছর ড্রেজিংকৃত খালসমূহের মাটি বা বালু বিক্রির সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া কমিটি খাল সমূহের বালু ডিসপোজাল এর বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছে। 

আজ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৭তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে বৈঠক সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

এ সময় কমিটির সদস্য রণজিত কুমার রায়, মাহফুজুর রহমান, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।

খাল সমূহের বালু ডিসপোজাল বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে ৪ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- গোলাম কিবরিয়া টিপু, মো. আছলাম হোসেন সওদাগর, এস এম শাহজাদা এমপি এবং বিআইডব্লিউটিএর একজন সদস্য।

বৈঠকে ৫৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ৫৬তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বিআইডব্লিউটিএ নির্মিত ওয়াকওয়েতে অতিদ্রুত পাহারাদার নিয়োগ, যন্ত্রচালিত নৌযানের পরিবর্তে প্যাডেল চালিত নৌযানের ব্যবস্থা রাখা, টয়লেট ফ্যাসিলিটি রাখা, সামঞ্জস্যপূর্ণ ও রুচিসম্মত বিলবোর্ডসমূহের ইজারা দেয়া, সার্কেল গেট নির্মাণ, ধূমপানবর্জিত এলাকা হিসেবে চিহ্নিত করা, অসুস্থতাজনিত কারণে ইভাকুয়েশনের জন্য হুইলচেয়ার এর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া ওয়াকওয়ে পরিচালনার নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন: ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ শুনানি ১০ আগস্ট

একই সাথে বৈঠকে স্থলবন্দরে ট্যারিফ শিডিউল বৃদ্ধির সুপারিশ করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থল বন্দর কর্তৃপক্ষের বর্তমান কার্যক্রম, অগ্রগতি, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় বৈঠকে।


একাত্তর/এসজে 

হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ৪৮ হাজার টাকা কমানোর সুপারিশ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার (১৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের...
বাংলাদেশের গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারের গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন মাসিক ভাতা আট হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা করার  সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর