ভিসির আশ্বাসে কর্মসূচি তুলে নিলো ট্রেইনি চিকিৎসকরা

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৭:৪৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা।

রোববার বিকেল পাঁচটার দিকে প্রায় ৭ ঘণ্টা পর শাহবাগ-সায়েন্সল্যাবমুখী রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। বিকেল ৪টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করেন চিকিৎসকদের তিন সদস্যের প্রতিনিধি দল।

সেখান থেকে ফিরে এসে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন সাংবাদিকদেরবলেনউপাচার্য স্যার আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সুখবর জানাবেন। উপাচার্য স্যারের আশ্বাসে আমরা এখন রাস্তা ছাড়ছি। তবে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’  

মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা,বকেয়া পরিশোধ ও নিয়মিত ভাতা প্রদানের দাবিতে রোববার সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন ট্রেইনি চিকিৎসকরা। ফলে প্রায় ৭ ঘণ্টা বন্ধ ছিল শাহবাগ-সায়েন্সল্যাবমুখী রাস্তা। বিকেল ৫টার পর আবারও সচল হয় যান চলাচল।


একাত্তর/কেএসএইচ

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর