সরকারি কর্মচারীদের বেতন বাড়লো পাঁচ শতাংশ

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৫:৫৩ পিএম

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে চাকরিরত সরকারি কর্মচারীদের ন্যূনতম প্রণোদনা এক হাজার টাকা। আর অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা পাবেন ন্যূনতম ৫০০ টাকা।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

গত ১ জুলাই থেকে এ সুবিধা প্রাপ্য হবেন কর্মরত ও অবসরে যাওয়া সরকারি কর্মচারীরা।

গত ২৫ জুন সরকারি কর্মচারীদের মূল বেতনের পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী মেখ হাসিনা। সেদিন সংসদে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় তিনি এ ব্যাপারে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামালকে নির্দেশনা দেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছিলেন। বেতন কমিশন গঠনের মাধ্যমে ওই বছর নতুন বেতন কাঠামো ঘোষণা করেছিল গত মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার।

ওই কাঠামোতে প্রতিবছর ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর কথা বলা হয়েছিল। সেসময় মূল্যস্ফীতি ওই হারে ছিল বলেও ৫ শতাংশ হার নির্ধারণ করা হয়েছিল।

সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি অনেক বেড়ে যাওয়ায় এবারের নতুন বাজেটে বেতন বাড়ানোর ঘোষণা আসবে বলে আলোচনা ছিল। অবশ্য গত ১ জুন বাজেট প্রস্তাবে এ বিষয়ে কোনো ইঙ্গিত দেননি অর্থমন্ত্রী।

মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি-বেসরকারি, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে ১ জুলাই থেকে ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা (প্রণোদনা) প্রদান করা হলো।


একাত্তর/কেএসএইচ

সরকারের ব্যয় সংকোচন উদ্যোগের অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের মোটরযান (গাড়ি) রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ করেছে সরকার।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। 
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এ রকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর