হিরো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘ প্রতিনিধিকে তলব

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০:৪৭ পিএম

হিরো আলম নিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে `অসন্তোষ’ জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সরকারের ডাকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের পক্ষে হাজির হন ভারপ্রাপ্ত প্রধান ও ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট। তাকে সরকারের অসন্তোষের কথা জানান অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।

ছুটিতে থাকায় গোয়েন লুইস উপস্থিত হতে পারেননি।

সোমবার ঢাকা-১৭ উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বনানীর একটি কেন্দ্র পরিদর্শনে গেলে দুর্বৃত্তরা তাকে মারধর করেন।

মঙ্গলবার এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

ওইদিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ প্রসঙ্গে বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।’

বুধবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এতে ক্ষুব্ধ হয় ঢাকা।

সেই টুইট নিয়ে বৃহস্পতিবার লুইস গোয়েনকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেছেন, ‘উন্নয়নের অংশীদার হয়ে জাতিসংঘের কাছ থেকে রাজনৈতিক মন্তব্য কাম্য নয়।’

মন্ত্রী বলেন, ‘আমরা তা‌কে ব‌লে‌ছি, ঢাকায় এক‌টি দুর্ঘটনা ঘ‌টে‌ছে, কারা ক‌রে‌ছে আমরা জা‌নি না। এখা‌নে লোক তো মারাও যায়নি। ত‌বে ক‌য়েক জন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

মো‌মেন ব‌লেন, ‘আমরা বলেছি, জা‌তিসং‌ঘের নাম ব্যবহার ক‌রে টুইট বার্তা দি‌তে পা‌রে। এ বিষয়ে কোড অফ কনডাক্ট (কূট‌নৈ‌তিক শিষ্টাচার) আছে কিনা, আমরা সেটাই তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছি।

বুধবার একই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমেরিকায় যখন–তখন লোক মেরে ফেলে, তখন কি তারা বিবৃতি দেয়, জাতিসংঘ কি বিবৃতি দিয়েছে? বাংলাদেশ হলেই বিবৃতি, মগের মুল্লুক পেয়ছে ওরা।’

হিরো আলমের ওপর হামলার পর ৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে বৃহস্পতিবার বিকেলে ডিবি কার্যালয়ে ডাকা হয় হিরো আলমকে।


একাত্তর/কেএসএইচ

বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর