পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীর কোথাও ‘অ্যাক্টিভিস্ট’ রাষ্ট্রদূতরা দল বেঁধে মন্তব্য করে বেড়ান না। বিদেশিদের মন্তব্য গণমাধ্যমে অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান। তারা এ দেশে নিজেদের সম্রাট মনে করেন।
শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে নগরের পূর্ব শাহী ঈদগাহস্থ একাডেমি মিলনায়তনে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেলো। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনভেনশনের ধারেকাছেও নেই। বাংলাদেশ দরিদ্র দেশ বলে তারা এটা করে।
প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন গুণী শিল্পীর হাতে সম্মাননা পদক, চেক ও সনদপত্র তুলে দেন।
আরও পড়ুন: মন্দিরের প্রতিমা ভাঙচুর, হাতেনাতে যুবক আটক
সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
একাত্তর/এসি
