মরক্কোতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় তলব

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:৪১ এএম

মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেনকে ঢাকায় ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে তাকে ঢাকায় ফেরত আসার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন একাধিক সূত্র।

চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানায় সূত্রগুলো।

আরও আটটি দেশে আগামী পাঁচ মাসের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতদের মেয়াদ শেষ হবে: ইরাক, কানাডা, কুয়েত, জার্মানি, থাইল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড ও সৌদি আরব।

এদের মধ্যে খলিলুর রহমান কানাডার দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ডিসেম্বরে; মো. ফজলুল বারি ইরাকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের জুলাইয়ে; মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের অক্টোবরে; মেজর জেনারেল মো. আশিকুজ্জামান কুয়েতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের সেপ্টেম্বরে; এবং মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে ২০২০ সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করেন। এই পাঁচজন রাষ্ট্রদূতও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া।

এছাড়াও ২০২০ সালের ডিসেম্বরে পেশাদার কূটনীতিক মো. আব্দুল হাই থাইল্যান্ডে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২১ সালের জুনে পোল্যান্ডে রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন দায়িত্ব গ্রহণ করেন। উভয়ের পিআরএল শুরু হবে ডিসেম্বরে। আর সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মো. সুফিয়ুর রহমান দায়িত্ব গ্রহণ করেন ২০২২ সালের অক্টোবরে এবং ওনার পিআরএল শুরু হবে নভেম্বরে।

আরও পড়ুন: হিরো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘ প্রতিনিধিকে তলব

যেসব রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তাদের মেয়াদ বাড়ানো হবে কিনা অথবা মরক্কোর রাষ্ট্রদূতের মতো তাদের ফিরিয়ে আনা হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।


একাত্তর/জো

বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর দৃষ্টি রেখে বাংলাদেশের ব্লু-ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা খতিয়ে দেখছে...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর