নুর-কুকি চিন যোগাযোগ খতিয়ে দেখছে র‌্যাব

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৫:৩০ পিএম

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে র‍্যাব।

সোমবার রাজধানীর কাওরানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নেতা মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তারের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের পরিচালক মঈন। সেখানে নুরের প্রসঙ্গ আসে।

বম পার্টি নামে পরিচিতি কেএনএফর সঙ্গে নুরের যোগাযোগ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে সাংবাদিকরা র‍্যাব কর্মকর্তা মঈনের দৃষ্টি আকর্ষণ করেন।

সাংবাদিকদের জিজ্ঞাসায় তিনি বলেন, কেএনএফের ভেরিফায়েড পেইজে সংশ্লিষ্ট ব্যক্তিকে (নুর) নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনএফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন তথ্য-উপাত্ত দেখা গেছে। যোগাযোগ রয়েছে কিনা, আমাদের গোয়েন্দারা তা নিয়ে কাজ করছে।

‘বম পার্টি’ নামে পরিচিত কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ পাহাড়ের একটি সশস্ত্র দল। তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক অঞ্চলের অনগ্রসর জনজাতিগুলোর ‘প্রতিনিধিত্বকারী’ নিজেদের পরিচয় দেয়।

সংগঠনটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল চায়। যা ‘কুকি-চিন রাজ্যে’ নামে পরিচিত হবে। যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরারা থাকবে না। থাকবে বম, খিয়াং, পাংখুয়া, লুসাই, খুমি ও ম্রোরা।

সংবাদ সম্মেলনে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন আরও বলেন, যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কেএনএফের ভেরিফাইড পেজে সেখানে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।

গতবছরের শেষে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিষয়ে খবর দেয় র‌্যাব। সংগঠনটির বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর র‌্যাব বলে, নতুন এ জঙ্গি সংগঠনকে পাহাড়ের দল বম পার্টি পৃষ্ঠপোষকতা করছে। পাহাড়ে তাদের প্রশিক্ষণও চলছে।


একাত্তর/আরএ

জনমনে প্রশ্ন, তাহলে কি মবের মুল্লুকে পরিণত হয়েছে বাংলাদেশ। বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা মনে করেন, প্রশাসন ও পুলিশের উদাসীনতায় এসব অপরাধ থামছেই না।
হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর