নুর পুরোপুরি সুস্থ, গণমাধ্যমের এমন খবর সত্য নয়: রাশেদ খাঁন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনও পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রাশেদ খাঁন বলেন, নুরুল হক নুর পুরোপুরি সুস্থ, গণমাধ্যমের এমন খবর সত্য নয়। নুর যে শারীরিক সঙ্কট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখনও রয়ে গেছে। 

তিনি আরও বলেন, নুরের নাক দিয়ে এখনও রক্ত পড়ছে, চোখের নিচে এখনও আঘাতের চিহ্ন, দাঁতের দুই মাড়িতে ব্যথা আছে, মগজের ওপরের হাড় আঘাতপ্রাপ্ত হয়েছে।

নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলেও জানান তিনি। 

নুরকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা করা হয়েছে এমন অভিযোগ করে রাশেদ বলেন, অবিলম্বে দোষীদের বিচার করতে হবে। নুরের ওপর হামলাকে কেন্দ্র করে পুরো জাতি একত্রিত হয়েছে। 

এসময় প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নুরুল হক নুরের খোঁজ রাখার জন্য ধন্যবাদ জানান তিনি। 

স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ছাড়া এধরণের হামলা সম্ভব না অভিযোগ করে তিনি বলেন, অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

আরবিএস
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুক লাইভে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সরকারের পতন না হওয়া পর্যন্ত কোটা বিরোধীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর