আগস্টে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল শুরু: রেলমন্ত্রী

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১১:০৫ পিএম

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথে ট্রেন চলাচল শুরু হবে। পদ্মাসেতুর রেল লাইনের সঙ্গে সমন্বয় করাসহ রেলপথের উন্নয়নের জন্য প্রায় আট মাস ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল রেললাইন ও পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে চাষাঢ়া রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নুরুল ইসলাম সুজন আরও বলেন, শিগগিরই শুরু হবে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজ। অক্টোবরের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে রেল চলাচল কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল লেন শুরুর প্রক্রিয়া চলছে। খবর বাসসের।

মন্ত্রী বলেন, পদ্মাসেতুর রেল লাইনের সঙ্গে সমন্বয় করতে গিয়ে ডুয়েল গেজ লাইনের কাজে সময়ক্ষেপণ হয়েছে। তবে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনটি ডাবল লাইনে উন্নিত হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন-পুরাতন দুইটি লাইনের প্রকল্পের কাজ একসঙ্গে এগিয়ে চলছে। আগামী বছরের জুন মাসে নির্ধারিত সময়ের মধ্যেই ডুয়েল গেজ ডাবল লাইনের কাজ শেষ করার ব্যাপারে রেলমন্ত্রী আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন সেপ্টেম্বরে: আইনমন্ত্রী

এছাড়া ২৪ সালের মধ্যে পদ্মা সেতুর রেল লাইনের কাজটি শেষ করার পরিকল্পনার কথাও মন্ত্রী জানান।


একাত্তর/আরএ

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৈশ্বিক সঙ্কটের কারণে দেশে জ্বালানি তেলের দাম বাড়লেও তার ফলে পণ্যমূল্যে বড়ো কোনো প্রভাব পড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। একই সঙ্গে জ্বালানি তেলের...
চীন, জাপান, সৌদি, যুক্তরাষ্ট্রসহ ৩৬ বিনিয়োগকারী নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন।
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর