নির্বাচনের সময় পুলিশসহ সব বাহিনী ইসির অধীনে

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৮:৩৫ পিএম

ইলেকশন মনিটরিং ফোরামের আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সম্পূর্ণভাবে ইসির অধীনে চলে যাবে। কোনো অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রণালয় কাউকে বদলিও করতে পারবে না, আবার কাউকে পদায়নও করতে পারবে না। সবকিছুই নির্বাচন কমিশনই নিয়ন্ত্রণ করবে।

রোববার সচিবালয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তত্ত্বাবধায়ক ইস্যুতে আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, এটা সংবিধানে নেই। কাজেই আলোচনায় আসার কোনো প্রশ্নই আসে না।

মন্ত্রী বলেন, ‘বিদেশি পর্যবেক্ষকরা জানতে চেয়েছেন আমাদের প্রস্তুতিটা কী ধরনের রয়েছে। আমাদের পুলিশ, অন্যান্য বাহিনী এবং অন্যান্য সব সংস্থা এই নির্বাচন করার জন্য প্রস্তুত আছে কিনা। এখানে হয়তো সহিংসতা আসবে, হয়তো... এই যে অন্যান্য দল নির্বাচন বয়কট করছে, ক্রমাগত তারা নানান ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে... এমতাবস্থায় আমরা নির্বাচনটা করতে পারবো কিনা, এ সম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমরা এ বিষয়ে তাদের বিস্তারিত তথ্য জানিয়েছি।’

তাদের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিষয়েও অবহিত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, কমিশন তফসিল ঘোষণা করলেই কাজ শুরু হবে।

তিনি বলেন, ‘তারা জানতে চেয়েছিলেন আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে কিনা। আমরা জানিয়েছি, আমাদের পুলিশ ফোর্সের সঙ্গে সঙ্গে একটি অক্সিলিয়ারি ডিসিপ্লিনড একটি ফোর্স রয়েছে; যারা বিগত দিনে নির্বাচন পরিচালনা করেছে। যেখানে প্রায় ১০ লাখের মতো সদস্য রয়েছে। এই বাহিনীটি আমাদের প্রস্তুত রয়েছে। আমাদের পুলিশ ফোর্সের পাশাপাশি তারা, বিজিবি, কোস্টগার্ড সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে, ফ্রি-ফেয়ার এবং সহিংসতামুক্ত হয়, সে বিষয়ে আমরা প্রস্তুত রয়েছি।’

বিদেশি পর্যবেক্ষকরা আলাপ-আলোচনার মাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করে গেছেন বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন: অক্টোবরের আগে সংসদ নির্বাচনের তফসিল সম্ভব নয়: সিইসি

মন্ত্রী বলেন, নির্বাচনে সহিংসতা করার ফলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়েছে। আগামী নির্বাচনেও সহিংসতা করলে তারা পুনরায় জনবিচ্ছিন্ন হবেন। 

নির্বাচনের দিন সন্ত্রাস, সহিংসতা করবে দেশে তেমন কোনো সম্ভাবনা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


একাত্তর/এসি

স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর