বাংলাদেশের নির্বাচন নিয়ে যা ভাবছে ভারত

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১০:২০ এএম

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত ও পরিকল্পনাফিকই হবে বলে মনে করছে ভারত। দুই দেশের ‘বিশেষ’ সম্পর্কের কারণে বাংলাদেশের পরিস্থিতিও ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। 

বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন তিনি। এসময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজী হননি বাগচি। 

বাংলাদেশের নির্বাচন নিয়ে কয়েকটি দেশের রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে অরিন্দম বাগচি বলেন, ‘দেখুন, আমি মনে করি, সেখানে (বাংলাদেশে) নানাবিধ তৎপরতা চলছে এবং সম্ভবত মানুষ সেসব বিষয় নিয়ে মন্তব্য করছে।'

‘হয়তো পুরো বিশ্ব এটা নিয়ে মন্তব্য করছে। কিন্তু ভারত ভারতই এবং বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যাই ঘটুক না কেন তা আমাদের প্রভাবিত করে।’ 

অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই নির্ধারিত হবে। 

তিনি বলেন, ‘অবশ্যই, আমরা (বাংলাদেশের পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের হাইকমিশন রয়েছে। আমরা আশা করি, সেখানে শান্তি থাকবে, সহিংসতা হবে না এবং পরিকল্পনামাফিকই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে পররাষ্ট্র মণ্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। 


একাত্তর/আরবি 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর