মার্কিন রাষ্ট্রদূতের বাসায় রাজনীতিকদের বৈঠক

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১১:২৬ পিএম

বাংলাদেশ সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসভবনে রোববার বিকেলে বিভিন্ন দলের সঙ্গে আলাদা আলাদা এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের ব্রিফ করেন। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদেরসহ প্রমুখ বৈঠকে অংশ নেন। 

পিটার হাসসহ সফররত দুই কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক বৈঠকে অংশ নেন। 

image


বৈঠক শেষে নাহিম রাজ্জাক সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। 

আর শহীদ উদ্দীন এ্যানি সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চন চেয়েছি। গণতন্ত্র ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 

চারদিনের সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান দুই মার্কিন কংগ্রেসম্যান। এদের মধ্যে এডওয়ার্ড কেইস ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এবং রিচার্ড ম্যাকরমিক রিপাবলিকান পার্টির। 

পিটার হাসের বাসায় বৈঠকের আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দুই কংগ্রেসম্যান। 

আরও পড়ুন: বাংলাদেশ চীনের খপ্পরে, এ ধারণা ভুল: পররাষ্ট্রমন্ত্রী 

সোমবার দুই কংগ্রেসম্যান যাবেন কক্সবাজারে। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন এবং জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। 

নির্বাচন সামনে রেখে সম্প্রতি ঘন ঘন মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। গত ৬ অগাস্ট ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।

জুলাই মাসে বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। 


একাত্তর/আরবি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানসবার্গে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর...
টানা দুই দিন দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে তথ্য অনুযায়ী, এসময় দিনের তাপমাত্রা দুই ডিগ্রি সেলিসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর