মার্কিনদের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন বিশিষ্টজনরা

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০৯:৫১ পিএম

সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে বিশিষ্টজনদের বৈঠকে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে কয়েকজন। তবে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ উঠেছিলো বলে জানিয়েছেন একজন।

রোববার সন্ধ্যায় বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে কংগ্রেসম্যানরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে পিটার হাসসহ সফররত দুই কংগ্রেসম্যান এডওয়ার্ড কেইস ও রিচার্ড ম্যাকরমিক বৈঠকে অংশ নেন। এছাড়া মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও শ্রম বিষয়ক কর্মকর্তারা অংশ নেন। 

এদিকে সাংবাদিকদের মধ্যে বৈঠকে অংশ নেন- প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, ফটো সাংবাদিক শহীদুল আলম। এনজিও কর্মকর্তাদের মধ্যে অংশ নেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান। 

এছাড়া আর্টিকেল নাইন্টিনের আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, বিআইপিএসএস-এর প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ন ম মুনিরুজ্জামান, সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও শ্রমিক নেত্রী কল্পনা আখতার, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক এবং তাদের সন্তান বারিশ চৌধুরীসহ প্রমুখ অংশ নেন। 

চারদিনের সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান দুই মার্কিন কংগ্রেসম্যান। এদের মধ্যে এডওয়ার্ড কেইস ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এবং রিচার্ড ম্যাকরমিক রিপাবলিকান পার্টির। 

বৈঠক থেকে বেরিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, ‘তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছেন। আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আমার বক্তব্য সবসময় একই- মানবাধিকার-ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এইসব সাক্ষাতে রাজনৈতিক আলাপ মুখ্য না। নানা বিষয়েই আলোচনা হয়েছে।’

আর্টিকেল নাইন্টিনের আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করা দরকার। এর লক্ষ্যে কী কী করা দরকার সেসব বিষয়ে কথা হয়েছে। নির্বাচন নিয়ে কথা হয়েছে, তারা জিজ্ঞাসা করেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছিলো কি না। আমরা বলেছি, বাংলাদেশে আগে তত্ত্বাবধায়ক সরকার ছিলো এখন নেই। তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজনীয়তা আছে কিনা সেটা রাজনৈতিক দল বলতে পারবে। আমরা সুশীল সমাজের পক্ষ থেকে গেছি।’

ফটো সাংবাদিক শহীদুল আলম বলেন, ‘পিটার হাসের ভাষায়, হিরোজ অফ বাংলাদেশকে ডাকা হয়েছে। আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে ব্যক্তিগত জায়গা থেকে অনেকে কথা বলেছেন। বাংলাদেশের মানুষ নির্যাতিত, সুষ্ঠু নির্বাচন হয়নি- সেসব কথা উঠেছে। আমাকে যেই আইনে গ্রেপ্তার করা হয়েছিলো তা নিয়ে এখনো আমি ভুগছি, আলোচনায় উঠে আসে এসব কথা।


সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে জয়েন ইকোনমিক কমিশনের বৈঠকে যোগ দিতে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় থাকায় এসেছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর