সমবেদনা জানিয়ে ব্লিঙ্কেনকে মোমেনের চিঠি

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৬:১৭ পিএম

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে দাবানলে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের কাছে পাঠানো একটি চিঠিতে এ সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। খবর বাসসের।  

পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে বলেছেন, আমি আপনাকে ও আপনার মাধ্যমে এই প্রাকৃতিক বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্তদের গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাই। আমরা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং বিদেহীদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করছি। 

তিনি বলেন, মাউয়ের মর্মান্তিক ঘটনা জলবায়ু পরিবর্তনের ধ্বংসের মাত্রা এবং দুর্যোগ প্রস্তুতির ও এই ধরনের দুর্যোগের সময় ঝুঁকি হ্রাস করার গুরুত্বের বিষয়টি আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়।

আরও পড়ুন: শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, কড়া বার্তা ভারতের

মোমেন বলেন,  আমরা বাংলাদেশের সরকার ও জনগণ, এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানিয়ে আমেরিকা জনগণের পাশে আছি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ১৬ আগস্ট চিঠিটি স্টেট ডিপার্টমেন্টে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র কাছে হস্তান্তর করেন। 


একাত্তর/আরবি 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি করাটা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বড় অর্জন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
দুর্নীতিকে প্রবৃদ্ধি ধরে রাখার প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করেন সরকারি দলের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমেরিকা বাংলাদেশকে যেভাবে সমর্থন দিয়েছে এবারও দেশটির সেই সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর