সম্পর্ক খারাপ থাকলে খবর ছিলো: মোমেন

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৭:৪২ পিএম

বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি করাটা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বড় অর্জন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (ইআরডিএফবি) আয়োজিত ‘আওয়ামী লীগের সফল ও গৌরবময় পথচলার ৭৫ বছর’ শীর্ষক আলোচনা সভায় সাবেক এ কথা বলেন তিনি।

আব্দুল মোমেন বলেন, আমরা এশিয়া মহাদেশে কোনো ছায়া যুদ্ধ চাই না। কারণ ছায়া যুদ্ধ হলে উন্নয়নশীল দেশ ক্ষতিগ্রস্ত হবেই। আর যেখানে যুদ্ধটা হবে সেটাও ধ্বংস হবে। সুতরাং বাংলাদেশের সেই দর্শন—আমরা শান্তি ও স্থিতিশীলতা চাই। এই অঞ্চলে আমরা কোনো ছায়া যুদ্ধ চাই না।

বাংলাদেশ-ভার দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দুদেশের সুন্দর সম্পর্কের ফল পেয়েছে বাংলাদেশ। অনেকে বলবেন, আমাদের কিচ্ছু (অর্জন) নেই। আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য। সহজে যাচ্ছে বাজার-টাজার করার জন্য, এটাই তো বড় অর্জন! যদি সম্পর্ক খারাপ থাকতো, তাহলে কিন্তু খবর ছিলো।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এই সুসম্পর্ক হওয়ায় আমরা সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে পেরেছি। বিভিন্ন দেশে এটা নিয়ে ঝগড়া-ঝাটি। কিন্তু আমরা একটা বুলেটও খরচ করিনি। দ্বিতীয়ত, পানি বণ্টনের ভাগাভাগি আমরা করেছি। আমরা আমাদের সমুদ্রসীমা নির্ধারণ করেছি। এগুলো তো বড় অর্জন!

দক্ষিণ এশীয় অঞ্চলে বাংলাদেশ যোগাযোগ কেন্দ্র হয়ে উঠেছে মন্তব্য করে তিনি বলেন, ভারতেরও অনেক অর্জন। তাদের পূর্ব সীমান্ত নিয়ে চিন্তা করতে হয় না, লাখ লাখ কোটি টাকা খরচ করতে হয় না। সুসম্পর্ক থাকার ফলে তাদের দেশের উন্নয়নটা টেকসই হচ্ছে।

বাংলাদেশের উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে আমাদের অবশ্যই বৈশ্বিক সম্পর্ক বন্ধু পরায়ণ হবে বলেন মন্তব্য করেন তিনি। বলেন, যদি বন্ধু না থাকে, বন্ধু পরায়ণ না হয়, তাহলে আমাদের এই উন্নয়নটা টেকসই হবে কিনা সন্দেহ আছে।

 

আরবি
বাংলাদেশে নতুন সরকার গঠনের পর নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এই বৈঠকটি মূলত একটি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিপুল বিজয়ের পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ঢাকায় শপথ গ্রহণ...
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
ঢাকা ও নয়াদিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে। উভয় পক্ষই মনে করছে, বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করতে হবে।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর