এবারও আমেরিকা সমর্থন দেবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমেরিকা বাংলাদেশকে যেভাবে সমর্থন দিয়েছে এবারও দেশটির সেই সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আর বিদেশি শক্তিকে ভয় পাওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার সিলেট হযরত শাহজালালের মাজারে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমেরিকা খুবই বাস্তববাদী। ১৯৭১ সালে তারা আমাদের সাথে ছিল না। কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য আমেরিকা আমাদের সমর্থন দিয়েছে।’

তারা যদি গুরুত্বপূর্ণ কোনো পরামর্শ দেন তাহলে সেটা বিবেচনা করা হবে জানিয়ে মোমেন বলেন, ‘স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে আমেরিকা আমাদেরকে সমর্থন জানিয়েছে। আমরা আশা করি, এবারও তারা আমাদেরকে সমর্থন দেবে।’

এসময় তিনি বিএনপিকে আগুন সন্ত্রাস বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসার আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন করে বিএনপি প্রমাণ করুক, জাতির কাছে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে। 

অনেক দল যারা আগে নির্বাচনে আসবে না বলেছে, তারা এখন নির্বাচনে আসছে বলেও মন্তব্য করেন তিনি। 

আরবি 
মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনায় পারমাণবিক বিরোধ নিরসনে মূল ‘নির্দেশক নীতিমালা’ নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে, এর অর্থ এই নয় যে, এখনই কোনো চূড়ান্ত চুক্তি...
বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক তৈরি করাটা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বড় অর্জন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
দুর্নীতিকে প্রবৃদ্ধি ধরে রাখার প্রধান প্রতিবন্ধকতা বলে মনে করেন সরকারি দলের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর