সংকটের ছয় বছর

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিপদে বাংলাদেশ

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১২:৫৮ পিএম

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এখন বিপদে বাংলাদেশ। রোহিঙ্গাদের মধ্যে বেড়েছে অপরাধ প্রবণতা। ছয় বছরে নিজেদের মধ্যে সংঘাতে মারা গেছে দেড় শতাধিক রোহিঙ্গা। অপহরণ, ধর্ষণ ডাকাতি আর মানবপাচার মিলে মামলার সংখ্যা মোট তিন হাজার ২০০টি। এ পরিস্থিতিতে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিকল্প দেখছে না স্থানীয়রা।

১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়ে আছে, এই সংখ্যাটি পুরোনো হিসেব। নতুন হিসেব হচ্ছে, গত ছয় বছরে রোহিঙ্গা বেড়েছে আরও কয়েক লাখ।

প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে এসে ৩২টি ক্যাম্পে থাকা রোহিঙ্গারা চলছেন বাংলাদেশের মানবতায়। খাওয়া-দাওয়া-চিকিৎসা সবই ফ্রি।

বিনিময় হিসেবে রোহিঙ্গারা বাংলাদেশকে দিচ্ছেন হত্যা, অপহরণ করে মুক্তিপণ আদায়, পথে ঘাটে ডাকাতি, মাদকের ব্যবসা, মানবপাচার আর ধর্ষণ। আরসাসহ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ত্রাসের রাজত্ব কায়েম করেছে ক্যাম্প ও ক্যাম্পের বাইরে।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা শান্তি চান। রোহিঙ্গাদের কারণে নিয়মিত তাদের নানান ধরনের সমস্যায় পড়তে হয়।

পুলিশও জানে তাদের অপরাধের কথা। কিন্তু বিভিন্ন সময় অভিযান চালিয়েও অপরাধীদের কুল কিনারা খুঁজে পাচ্ছে না তারা।

এপিবিএন জানায়, সাধারণ রোহিঙ্গারা দ্রুত দেশে ফিরতে চায়।

বেশিরভাগ রোহিঙ্গাই চান নিজ দেশে ফিরে যেতে। তবে এজন্য চান মিয়ানমারের নাগরিকত্ব সনদ ও সেখানে নিরাপদে বসবাসের নিশ্চয়তা।

রোহিঙ্গা বলছেন, তারা যত দ্রুত পারেন, দেশে ফিরে যেতে চান।

শরণার্থী বিষয়ক কমিশনও বার বার চেষ্টা করেছে রোহিঙ্গাদের দেশে ফেরাতে। কিন্তু নানা কারণে থমকে আছে প্রত্যাবাসন।

আরও পড়ুন:

 

শরণার্থী বিষয়ক কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, এটি একটি জটিল প্রক্রিয়া। আমরা এ নিয়ে কাজ করছি। আমরা প্রত্যাশা করছি দ্রুতই প্রত্যাবাসন কার্যক্রম শুরু হবে।

জেলা পুলিশের সূত্র বলছে, ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ১১৮টি হত্যাকাণ্ডে মারা গেছে দেড় শতাধিক রোহিঙ্গা। আর অপহরণ, ধর্ষণ ডাকাতি, মানবপাচার মিলে মোট মামলার সংখ্যা ৩ হাজার ২শ’।

 

 

একাত্তর/আরএ
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
বিদায়ী ফ্যাসিস্ট সরকারের চরম উদাসীনতা, ক্ষমতায় টিকে থাকার আকাঙ্ক্ষা এবং নোবেল পুরস্কারের মোহের কারণেই রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা...
রোহিঙ্গা সঙ্কট মূলত মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা এবং এর স্থায়ী সমাধানের মূল উদ্যোগ সে দেশের সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর