২২ দিনের মাথায় রাষ্ট্রপতির এপিএস সাগরের নিয়োগ বাতিল

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১১:২২ পিএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়ার ২২ দিনের মাথায় মোহাম্মদ সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বলেছে, রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তার এপিএস পদে সাগর হোসেনের নিয়োগ বাতিল কর হলো।

ঢাকার যাত্রাবাড়ীর আব্দুল মান্নান মিয়ার ছেলে সাগর হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুল হককে গত ৬ অগাস্ট নিজের এপিএস পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

তবে, কেন সাগরের নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

রাষ্ট্রপতির এপিএস পদে নিয়োগ পাওয়ার পর সাংবাদিক সাগর হোসেন আগে কোন কোন সংবাদ মাধ্যমে কাজ করেছেন তা নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিয়োগের সমালোচনা করেছিলেন।

একাত্তর/কেএসএইচ
ভোটে জিতে আরো পাঁচ বছরের জন্য পূনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিসেপ তাইয়েপ এরদোয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন,...
বিদেশ থেকে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছে মালয়েশিয়া। ফলে বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে মালয়েশিয়াতে কর্মী পাঠানো আপাতত বন্ধ থাকবে। তবে, এরই মধ্যে মার্চ পর্যন্ত মালয়েশিয়া যাবার জন্য...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর