ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্টের কর্মসূচি ঘোষণা করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম

বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধাজ্ঞাপন, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, চুক্তি সইসহ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বাংলাদেশ সফরের কর্মসূচি ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ১০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবেন বলে নিশ্চিত করেছে ঢাকায় ফ্রান্সের দূতাবাস।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পৃথিবীর অন্যতম বড় অর্থনীতি ও প্রভাবশালী দেশ ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য। এমানুয়েল ম্যাক্রোঁর বাংলাদেশ সফর হবে গত ৩৩ বছরের মধ্যে ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর।

এর আগে ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সফরে এসে ফ্রান্সের প্রেসিডেন্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। ফরাসি প্রেসিডেন্টের সম্মানে দেয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভোজসভায় যোগ দেবেন এমানুয়েল ম্যাক্রোঁ।

দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হবে। এরপর একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন তারা।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, ফ্রান্সের সঙ্গে বিমান কেনাসহ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানোর সহযোগিতার বিষয়ে চুক্তি হতে পারে।

ফ্রান্স বাংলাদেশে স্যাটেলাইট কারখানা করতে চায় বলেও জানান মোমেন।

এছাড়া রোহিঙ্গা ইস্যু, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে আলোচনা হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার ঢাকার ফরাসি দূতাবাসের ভেরিফায়েড ফেইসবুক পেজে লেখা হয়েছে, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ৯ থেকে ১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি যাবেন। তারপর তিনি ১০ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে আসবেন।

এর আগে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় দ্বিপক্ষীয় ব্যবসা, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেয়া হয়। প্রধানমন্ত্রীর প্যারিস সফরে শীর্ষ নেতাদের বৈঠকের পর দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতার সম্মতিপত্রে সই করে।

আরবি
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর