শেখ হাসিনার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে: মোদি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার নয়াদিল্লিতে স্থানীয় সময় বিকেল ছয়টায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ লোককল্যাণ মার্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর এক টুইটে নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। আমাদের আলোচনায় এসেছে- কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযোগের মতো আরও অনেক ক্ষেত্রগুলো।’

ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভববে পৌঁছলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি। ইমেজ: সংগৃহীত

জি-২০ সম্মেলনে যোগ দিতে এদিন দুপুরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন দুই নেতা। শেখ হাসিনার গাড়িবহর ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।

এরপর শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রমুখ অংশ নেন।  

ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্দ্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ইমেজ: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠক হওয়া নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘কূটনৈতিক শিবিরের মতে, আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহঅভ্যর্থনার আয়োজন করা হয়েছে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী।

দিল্লি সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, দুই নেতার বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতাসহ দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা হবে।

শনিবার সকাল থেকে নয়াদিল্লিতে শুরু হচ্ছে ১৭তম জি-২০ শীর্ষ সম্মেলন। জি-২০ গোষ্ঠীর সদস্য না হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশকেই ওই সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে আয়োজক ভারত।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর