শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে বাইডেনের কুশল বিনিময়

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৯ এএম

জি২০-র শীর্ষ সম্মেলনে যোগ দেয়া বিশ্বনেতাদের সম্মানে শনিবার দিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপমের মাল্টিফাংশন হলে নৈশভোজের আয়োজন করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ওই নৈশভোজে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানার সঙ্গে কুশল বিনিময় করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাদের সঙ্গে ছিলেন। 

এর আগে সকালে জি-২০ সম্মেলনে ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

জো বাইডেন কুশল বিনিময় করেন বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানার সাথেও

এ সময় জো বাইডেন এবং শেখ হাসিনা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন এবং দুই পরিবারের খোঁজ খবর নেন।  দুই নেতা কথা বলার এক পর্যায়ে শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তোলেন জো বাইডেন।

শেখ হাসিনা বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একইসঙ্গে তারা সাম্প্রতিক ভূরাজনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, রুশ-ইউক্রেন যুদ্ধসহ নানা বিষয়ে আলাপ করেন।

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কুশল বিনিময় করেন জো বাইডেন। তাদের মধ্যে মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কথা হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরিয়ে আইনের মাধ্যমে রিসিভ করা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর