জলের গানের রাহুলের বাসায় ম্যাক্রোঁ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ পিএম

ফোক-ফিউশন ধারার গানের দল ‘জলের গান’-এর প্রতিষ্ঠাতাদের অন্যতম শিল্পী রাহুল আনন্দের বাসায় সময় কাটিয়েছেন বাংলাদেশ সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাসায় প্রায় পৌনে দুঘণ্টা সময় কাটান ফরাসি প্রেসিডেন্ট। এসময় তিনি রাহুলের স্টুডিওতে গান শোনেন। ম্যাক্রোঁকে একতারা উপহার দেন রাহুল।

রোববার সন্ধ্যায় ঢাকা সফরের আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিন বছরের মধ্যে কোনো ফরাসি প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর।

রাহুল আনন্দের গান শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইমেজ: সংগৃহীত

ঢাকা পৌঁছেই হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৈশভোজে অংশ নেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

নৈশভোজ শেষে রাত বারোটার দিকে রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে যান ফরাসি প্রেসিডেন্ট। ভিভিআইপি অতিথির আগমন উপলক্ষ্যে রাহুলের বাড়ির সাজানো হয়েছিল বেশ ভালোভাবেই।

রাহুল আনন্দের বাসায় হাজির হয়ে বাংলার লোক-ঐতিহ্যের আবহে ডুবে ছিলেন ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রথমে ফকির লালন সাঁইয়ের ‘আর কি বসবো এমন সাধুর সাধবাজারে/না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে’ গেয়ে শোনান রাহুল আনন্দ।

এরপর তিনি পরিবেশন করেন প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’। রাহুল আনন্দ যে একতারা বাজিয়ে গান গেয়েছেন সেটি উপহার দেন ইমানুয়েল ম্যাক্রোঁকে।

জলের গানের রাহুলের বাসায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইমেজ: সংগৃহীত

রাহুলের বাড়িতে গিয়ে জলের গানের স্টুডিওতে বসেন ম্যাক্রোঁ। রাহুল তাকে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেন, বাজিয়ে শোনান।

যে একতারা বাজিয়ে গান গান রাহুল সেটি ফ্রান্সের প্রেসিডেন্টকে উপহার দেন। ম্যাক্রোঁ উপহারটি নিয়ে বাজানোর চেষ্টাও করেন।

ফরাসি প্রেসিডেন্ট জলের গানের রাহুলকে একটি কলম উপহার দেন।

যেকোনো দেশে সফরকালে স্থানীয় সংস্কৃতি উপভোগ করেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এর অংশ হিসেবে ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজের তত্ত্বাবধানে রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শন করলেন।

রাহুলের বাড়ির আড্ডায় ম্যাক্রোঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া গ্রোজ্যঁ।

আরবি
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর