উদ্বোধনের জন্য প্রস্তুত শাহজালালের তৃতীয় টার্মিনাল

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০২:০৩ পিএম

নির্মাণ কাজ শেষের দিকে চলে আসায় উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে উঠছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিক সুবিধা সম্বলিত তৃতীয় টার্মিনাল।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি ও উদ্বোধন বিষয়ে সোমবার সাংবাদিকদের বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনাল নির্মাণ কাছের ৮৯ শতাংশ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

তিনি জানান, ব্যাগেজ স্ক্যানিং, বোর্ডিং ব্রিজ করা, চেক-ইন কাউন্টার এবং কিছু চলাচল ব্যবস্থার কাজ শেষ করা হয়েছে।

‘আংশিক উদ্বোধনের পর টার্মিনাল পরিচালনার কাজ শুরু হবে,’ বলেন মফিদুর রহমান।

শনিবার উদ্বোধনের পর কার্গো টার্মিনাল নির্সমাণসহ অন্যান্য কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে আধুনিক ও মানসম্পন্ন যাত্রী সেবার বিমানবন্দর জরুরি হয়ে দেখা দেয়। এরই অংশ হিসেবে তৃতীয় টার্মিনাল নির্মাণের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়।

বর্তমানে দেশের বড় এই বিমানবন্দরে দুটি টার্মিনাল রয়েছে। প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশ যাত্রীদের।

দুই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশে বিদেশের ৩০টি বিমান কোম্পানির ১২০ থেকে ১৩০টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন ১৯ থেকে ২১ হাজারের মতো। অর্থাৎ বছরে প্রায় ৮০ লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন।

কিন্তু যাত্রীর চাপ প্রতিদিনই বেড়ে চলায় নতুন টার্মিনাল নির্মাণে হাত দেয় সরকার। তৃতীয় টার্মিনাল পুরাদস্তুর চালু হলে বর্তমানের তুলনায় আরও এক কোটি ২০ লাখ অতিরিক্ত যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। অর্থাৎ তখন বছরে প্রায় দুই কোটি যাত্রী চলাফেরা করতে পারবেন।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় সাড়ে ২১ হাজার কোটি টাকা ব্যয়ে তৃতীয় টার্মিনাল নির্মাণের সিংহভাগ অর্থ ঋণ দিচ্ছেন জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

আর এর নির্মাণ কাজ করছেন আন্তর্জাতিক তিনটি বড় ঠিকাদারি কোম্পানি। এগুলোর মধ্যে রয়েছে- জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাং কনস্ট্রাকশন।

এই স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিঅ্যান্ডটি) করপোরেশনের নির্মিত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুবাইয়ের বুর্জ খলিফা, কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার, সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল, দক্ষিণ কোরিয়ার ইনচেওন আন্তর্জাতিক বিমানবন্দর প্রভৃতি।

তৃতীয় টার্মিনাল ভবনের নকশা করেছেন প্রখ্যাত ডিজাইনার স্থপতি রোহানি বাহারিন। তিনি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার ও স্থপতি।

তৃতীয় টার্মিনালে থাকছে যে সব সুবিধা

পাঁচ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনের নতুন টার্মিনাল চালু হলে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে এখানে।

এই টার্মিনালে বোর্ডিং ব্রিজ থাকবে মোট ২৬টি। তবে উদ্বোধনের সময় চালু হতে পারে এর অর্ধেক। আর বহির্গমনের জন্য মোট চেক-ইন কাউন্টার থাকবে ১১৫টি। এর মধ্যে ১৫টি সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টার।

বহির্গমনের জন্য ইমিগ্রেশন কাউন্টার হবে ৬৬টি। এর মধ্যে ১০টি হবে স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার।

আগমনের জন্য মোট কাউন্টার থাকবে ৫৯টি। এর মধ্যে ৫টি স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টার। তৃতীয় টার্মিনালে ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে ১৬টি।

গাড়ি পার্কিংয়ের তৈরি করা হয়েছে বহুতল পার্কিং ব্যবস্থা। ১ হাজার ৪৪টি গাড়ি সেখানে পার্ক করে রাখা যাবে।

তৃতীয় টার্মিনালের নিচতলায় থাকবে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম। দ্বিতীয় তলায় থাকবে বহির্গমন লাউঞ্জ, ক্যানটিন ও বোর্ডিং ব্রিজ। এছাড়াও থাকবে সুপরিসর ডিউটি ফ্রি দোকান ও বহির্গমন লাউঞ্জ।

বহির্গমনের জন্য স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টার থাকায় যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন করাতে পারবেন। এজন্য তাদের পুলিশের মুখোমুখি হতে হবে না।

আরবি
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর