এডিটরস গিল্ডের উদ্বেগের জবাব দিলেন পিটার হাস 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম

দেশের গণমাধ্যমও যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আওতায় আসতে পারে- এ নিয়ে দেশের সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে জানানো উদ্বেগের জবাব দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকারের সমালোচনা করলেও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে দেশটি সবসময় অবিচল থাকবে।

বুধবার এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি একটি টেলিভিশন শোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, তার দেশের নতুন ভিসা নীতির আওতায় আসতে পারে বাংলাদেশের গণমাধ্যমও। এ নিয়ে দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

শীর্ষ সম্পাদকীয় সংগঠন এডিটরস গিল্ডের পক্ষ থেকে ২৮ সেপ্টেম্বর পিটার হাসকে একটি চিঠি পাঠানো হয়, যে চিঠিতে গণমাধ্যমের ওপর ভিসা নীতি প্রয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত জবাবে স্পষ্টভাবে বলেছেন যে, তার দেশ সংবাদপত্রের স্বাধীনতাকে সমর্থন করে।

‘পিটার হাস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গণমাধ্যম ও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করার পাশাপাশি এই স্বাধীনতা প্রয়োগের অধিকারকেও রক্ষা করে। এমনকি এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশের সরকারের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত রয়েছে।’

এডিটরস গিল্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পিটার হাসের ব্যাখ্যায় আশ্বস্ত হয়ে এডিটরস গিল্ড, বাংলাদেশ মার্কিন সরকার ও রাষ্ট্রদূতের স্পষ্ট অবস্থানে আস্থা রাখতে চায়, যারা মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের দৃঢ় প্রবক্তা হিসেবে পরিচিত।

এডিটরস গিল্ড বাংলাদেশ-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি।

আরবি
ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে ছুটিতে আসা কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
এডিটরস গিল্ডের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক করেছে পুলিশ।
ছাত্র আন্দোলনের সুযোগে গত কয়েকদিন যে পাশবিকতা ও তাণ্ডব চালানো হয়েছে, তা গণমাধ্যমে সঠিকভাবে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং নাকি ফ্রান্স থেকে এয়ারবাস, কোন কোম্পানির কাছ থেকে বাংলাদেশ উজোড়াহাজ কিনবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর